Friday, March 13, 2015

United Development Society - UDS


10.11.2014




ছাতকে ইউনাইটেড ডেভলাপমেন্ট সোসাইটির
আত্মপ্রকাশ ও সূধী সমাবেশ
ডেক্স নিউজ
ছাতকের মঈনপুরে ইউনাইটেড ডেভলাপমেন্ট
সোসাইটি (ইউডিএস)’র আত্মপ্রকাশ উপলক্ষে এক
সূধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার
বিকেলে উপজেলার দোলারবাজার ইউনিয়নের
মঈনপুর বাজারে সংগঠনের কার্যালয়ে এক
সূধিসমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের
সভাপতি বদরুদ্দোজা খালেদ’র সভাপতিত্বে ও
সাধারণ সম্পাদক জুনেদ আহমদ রুনুর পরিচালনায়
সমাবেশে প্রধান অতিথি হিকেবে বক্তব্য রাখেন,
মঈনপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের
ম্যানেজিং কমিটির সভাপতি কবি মালেকুল হক
মালেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দৈনিক
প্রভাত বেলা পত্রিকার সম্পাদক কবির আহমেদ
সোহেল, ছাতক প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক
রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান
মাহমুদ, কবি আহমেদ জুনায়েদ দবির, কারী আছকির
আলী, লুৎফুর রহমান ফরুক, ইউসূফ আলী, শুরুতে পবিত্র
কালামে পাক থেকে তেলাওয়াত করেন সংগঠনের
সহ-সভাপতি আকবর খাঁন এবং শুভেচ্ছা বক্তব্য
রাখেন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম
সিরাতুল। এসময় উপসি'ত ছিলেন, সহ-সাধারণ
সম্পাদক আশিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক
মাসুদ করিম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক শামছ
মাহবুব, অর্থ সম্পাদক রাজিব আহমদ, প্রচার সম্পাদক
আব্দুল কাহার, অফিস সম্পাদক রাজ উদ্দিন রাজ,
সমাজকল্যাণ সম্পাদক জাবেদ আহমদ,
নির্বাহী সদস্য রুহেল খাঁন, শাওন আহমদ, ইসমাঈল
আহমদ, সোহেল আহমদ, বাবলু মিয়াসহ এলাকার
গন্যমান্য ব্যক্তিবর্গ। ##